ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে বিজিবির গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

১৪৭

রাঙামাটির সাজেক সড়কের মাচালঙ ১৪ কিলোমিটার এলাকায় বিজিবির একটি গাড়ির ধাক্কায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সুমন্তি চাকমা (৩৫) সাজেকের ধাব আদাম এলাকার বাসিন্দা এবং স্বপন চাকমার স্ত্রী। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে তিনি প্রসবপূর্ব (ডেলিভারি) স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে মাচালঙ ১৪ কিলোমিটার এলাকায় পৌঁছালে একটি বিজিবির গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত খাগড়াছড়ির উদ্দেশ্যে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।