ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফারুয়ার রেইখং নদীর স্রোতে ডুবে স্মৃতি তঞ্চঙ্গ্যা নামে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
জুলাই ২২, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

৫৯

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় রেইংখং নদে পড়ে স্মৃতি তঞ্চঙ্গ্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২০ জুলাই সোমবার উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি তঞ্চঙ্গ্যা তক্তানালা উত্তর পাড়ার বাসিন্দা তংচান তঞ্চঙ্গ্যা ও রেনি চাকমার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটি বাড়ির পাশে একা খেলতে খেলতে রেইংখং নদের ঘাটে চলে যায়। একপর্যায়ে সে নদীতে পড়ে স্রোতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর নদ থেকে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

এদিকে, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।