সাজেকে এক ব্যক্তির বাড়িতে সেনা-পুলিশের তল্লাশির অভিযোগ
রাঙামাটির সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিজকছড়া গ্রামের বাসিন্দা প্রভাত চন্দ্র চাকমার বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকাল ৫টার সময় মাচলং সাবজোন হতে ১৬ জন সেনা সদস্য ও মাচলং থানার ওসি মো. তোফাজ্জল-এর নেতৃত্বে মহিলা পুলিশসহ ১০-১২ জন পুলিশ শিজকছড়া গ্রামে হানা দেয়। পরে তারা কোন কারণ ছাড়াই গ্রামের বাসিন্দা প্রভাত চন্দ্র চাকমার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালিয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে দেয়। কিন্তু ব্যাপক তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনা ও পুলিশ সদস্যরা আবার মাচলংয়ে ফিরে আসে বলে খবর পাওয়া গেছে। একজন সাধারণ গ্রামবাসীর বাড়িতে এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জনগণের ওপর নিপীড়ন-হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান।
৬১
রাঙামাটির সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিজকছড়া গ্রামের বাসিন্দা প্রভাত চন্দ্র চাকমার বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকাল ৫টার সময় মাচলং সাবজোন হতে ১৬ জন সেনা সদস্য ও মাচলং থানার ওসি মো. তোফাজ্জল-এর নেতৃত্বে মহিলা পুলিশসহ ১০-১২ জন পুলিশ শিজকছড়া গ্রামে হানা দেয়। পরে তারা কোন কারণ ছাড়াই গ্রামের বাসিন্দা প্রভাত চন্দ্র চাকমার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালিয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে দেয়।
কিন্তু ব্যাপক তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনা ও পুলিশ সদস্যরা আবার মাচলংয়ে ফিরে আসে বলে খবর পাওয়া গেছে।
একজন সাধারণ গ্রামবাসীর বাড়িতে এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জনগণের ওপর নিপীড়ন-হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।