ভিডিও ভাইরাল: জামায়াত এমপির কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতাগাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মোংলা পোট পৌরসভার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য নারী পুরুষ অংশনেয়। এসময় তারা গাজী নজরুল ইসলামের প্রতি ঘৃণা প্রদর্শন, থুথু নিক্ষেপ ও তার কুশপুত্তলিকা দাহ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় অসংখ্য নারী এসময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যেভাবে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা আজও সেই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। ধর্মের নাম ব্যবহার করে তারা এখনো নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। বক্তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ জনতা ঘৃণা স্বরূপ জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ এবং থুথু নিক্ষেপ করে ঘটনার চরম প্রতিবাদ জানান।
৫২
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতাগাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মোংলা পোট পৌরসভার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য নারী পুরুষ অংশনেয়। এসময় তারা গাজী নজরুল ইসলামের প্রতি ঘৃণা প্রদর্শন, থুথু নিক্ষেপ ও তার কুশপুত্তলিকা দাহ করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় অসংখ্য নারী এসময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যেভাবে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা আজও সেই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। ধর্মের নাম ব্যবহার করে তারা এখনো নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। বক্তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ জনতা ঘৃণা স্বরূপ জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ এবং থুথু নিক্ষেপ করে ঘটনার চরম প্রতিবাদ জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।