ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠক সুমেন চাকমার বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, ছেলেকে আটকের চেষ্টা

স্টাফ রিপোর্টার
জুলাই ২৩, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

৭২

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের রবিজয় পাড়ায় ইউপিডিএফ সংগঠক সুমেন চাকমা (৫৬)-এর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে দেওয়ানপাড়া সাব-জোন থেকে একদল সেনাসদস্য রবিজয় পাড়ায় হানা দেয়। পরে সেনারা সেখানকার স্থায়ী বাসিন্দা ও ইউপিডিএফের খাগড়াছড়ি সদর ইউনিটের একজন সংগঠক সুমেন চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। এ সময় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে আসবাবপত্রসহ সকল জিনিসপত্র তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তল্লাশিকালে বাড়িতে থাকা নারী-শিশুদের ভয়-ভীতি প্রদর্শন করা হয় বলেও ভুক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছেন।

ব্যাপক তল্লাশির পরও বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে চলে যাওয়ার সময় সেনারা সুমেন চাকমার ১০ম শ্রেণিতে পড়ুয়া ছেলে প্রভারণ চাকমা(১৬)-কে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় রবিজয় পাড়া ও শিবমন্দির এলাকার নারীরা একত্রিত হয়ে প্রতিবাদ-প্রতিরোধ করলে সেনারা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এদিকে, রাত-বিরাতে গ্রামে ঢুকে সেনাবাহিনীর এমন তল্লাশি-হয়রানির ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।