চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী একটি লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও পরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর চুলের মুঠি ধরে বাস থেকে নামানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিষ্য চাকমা তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তার পোস্টে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী লোকাল বাস ‘খাগড়াছড়ি পরিবহন’-এ ওঠেন। বাসে ওঠার পর তার সামনে বসা এক ব্যক্তি সিগারেট খাওয়ার কথা বলে পেছনে গিয়ে বসেন এবং সেখান থেকে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় ছাত্রী প্রতিবাদ করলে বাস কর্তৃপক্ষ তাকে হাটহাজারীতে নামিয়ে দেয় বলে তিষ্য চাকমার পোস্টে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত ফটিকছড়িতে গিয়ে বাসটির গতিরোধ করেন এবং ওই ছাত্রীকে চুলের মুঠি ধরে বাস থেকে নামানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে পোস্টে দাবি করা হয়। তিষ্য চাকমা তার পোস্টে আরও জানান, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত ব্যক্তি উভয়েই ফটিকছড়ি থানায় অবস্থান করছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তিষ্য চাকমার ফেসবুক পোস্টে দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
৩৪৪
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী একটি লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও পরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর চুলের মুঠি ধরে বাস থেকে নামানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিষ্য চাকমা তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তার পোস্টে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী লোকাল বাস ‘খাগড়াছড়ি পরিবহন’-এ ওঠেন। বাসে ওঠার পর তার সামনে বসা এক ব্যক্তি সিগারেট খাওয়ার কথা বলে পেছনে গিয়ে বসেন এবং সেখান থেকে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ।
এ সময় ছাত্রী প্রতিবাদ করলে বাস কর্তৃপক্ষ তাকে হাটহাজারীতে নামিয়ে দেয় বলে তিষ্য চাকমার পোস্টে উল্লেখ করা হয়েছে।
পরে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত ফটিকছড়িতে গিয়ে বাসটির গতিরোধ করেন এবং ওই ছাত্রীকে চুলের মুঠি ধরে বাস থেকে নামানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে পোস্টে দাবি করা হয়।
তিষ্য চাকমা তার পোস্টে আরও জানান, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত ব্যক্তি উভয়েই ফটিকছড়ি থানায় অবস্থান করছেন।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তিষ্য চাকমার ফেসবুক পোস্টে দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।