চবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত জসিম গ্রেফতার, আইনি ব্যবস্থা শুরু
চট্টগ্রাম-খাগড়াছড়ি রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত মোঃ জসিম (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। উল্লেখ, আজ বিকাল ৪:১৫ টার সময় ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ‘খাগড়াছড়ি পরিবহন’ নামে খাগড়াছড়িগামী বাসে ওঠেন। কিছুক্ষণ পর বাসের সামনে বসা মধ্যবয়সী এক ব্যক্তি (বাঙালি) সিগারেট খাওয়ার অজুহাতে তার আসন থেকে উঠে গিয়ে ওই ছাত্রীর পেছনের আসনে বসেন পড়েন। এরপর তিনি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রী প্রতিবাদ করলে বাস কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিকে হাটহাজারী এলাকায় বাস থেকে নামিয়ে দেয়। এরপর অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত ফটিকছড়ি এলাকায় পৌঁছে বাসটির গতিরোধ করেন। পরে তিনি বাসে উঠে ওই ছাত্রীর চুলের মুঠি ধরে জোরপূর্বক বাস থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর চবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও চবি সাধারণ শিক্ষার্থী সংগঠনের এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহল সোচ্চার হয়। এ ঘটনায় শুরু থেকেই ভুক্তভোগীর পাশে থেকে আইনি ও সার্বিক সহযোগিতা প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি, ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এবং দায়িত্বশীল সংবাদকর্মীরা। সংশ্লিষ্টরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
৯০
চট্টগ্রাম-খাগড়াছড়ি রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত মোঃ জসিম (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ
জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
উল্লেখ, আজ বিকাল ৪:১৫ টার সময় ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ‘খাগড়াছড়ি পরিবহন’ নামে খাগড়াছড়িগামী বাসে ওঠেন। কিছুক্ষণ পর বাসের সামনে বসা মধ্যবয়সী এক ব্যক্তি (বাঙালি) সিগারেট খাওয়ার অজুহাতে তার আসন থেকে উঠে গিয়ে ওই ছাত্রীর পেছনের আসনে বসেন পড়েন। এরপর তিনি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় ভুক্তভোগী ছাত্রী প্রতিবাদ করলে বাস কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিকে হাটহাজারী এলাকায় বাস থেকে নামিয়ে দেয়।
এরপর অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত ফটিকছড়ি এলাকায় পৌঁছে বাসটির গতিরোধ করেন। পরে তিনি বাসে উঠে ওই ছাত্রীর চুলের মুঠি ধরে জোরপূর্বক বাস থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর চবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও চবি সাধারণ শিক্ষার্থী সংগঠনের এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহল সোচ্চার হয়।
এ ঘটনায় শুরু থেকেই ভুক্তভোগীর পাশে থেকে আইনি ও সার্বিক সহযোগিতা প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি, ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এবং দায়িত্বশীল সংবাদকর্মীরা। সংশ্লিষ্টরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।