ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে ৫ জুম্ম শিশুর মৃত্যুর

অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

৬৫

বান্দরবানের রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লেকটংশে পাড়ায় হামের উপসর্গ নিয়ে গত এক মাসে পাঁচ জুম্ম শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে এখনো কোনো চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছায়নি বলেও অভিযোগ করেছেন গ্রামবাসীরা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন পলি খুমী (৯), পিতা শৈলুং খুমী, মাতা লেলুং খুমী এবং নাতয়ই খুমী (৬), পিতা তয়সাং খুমী, মাতা নাইক্য খুমী।

এ তথ্য পার্বত্য চট্টগ্রামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম পাহাড়ের কণ্ঠ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রামবাসীদের দাবি, লেকটংশে পাড়ায় এখনো অনেক শিশু হামের উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। নিহত শিশুদের পরিবারের অধিকাংশই অত্যন্ত দরিদ্র হওয়ায় সময়মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তারা তাদের সন্তানদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।