ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলে সাকিবুল ইসলামের

অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

১৮০

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার আসামবস্তী মির্জা টিলায় নেশার টাকার জন্য মায়ের সঙ্গে কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে ছেলেকে দা দিয়ে কোপ দেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, “হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।”

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন জানান, রাঙামাটি শহরের মির্জা টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।