ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ পালন

অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

১৯

রাঙামাটির বাঘাইছড়িতে প্রকৃতি, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিলি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাইকিং ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টার সময় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। এতে এলাকার শিক্ষার্থী, যুবক-যুবতীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিলিকৃত লিফলেটে বন-প্রাণী, পাহাড় ও প্রকৃতিকে বাঁচানোর এবং নিজ আবাসস্থল নিরাপদ বাসযোগ্য করার আহ্বান জানানো হয়েছে।

অপরদিকে, বাঘাইহাট বাজার, গঙ্গারাম লাদুমনি বাজার, উজোবাজার, বঙ্গলতুলি, মাজলংসহ জনসমাগম এলাকায় প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিলি করা হয়।

এছাড়া, দিবসটি উপলক্ষে গতকাল (২৭ জুলাই) সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ হাজারের অধিক বৃক্ষরোপণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।