বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ রাঙামাটিতে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ও সাপছড়ি ইউনিয়ন এবং নান্যাচরের ঘিলাছড়ি ইউনিয়ন এলাকায় প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করেছে অগ্রণী শিশু কিশোর কেন্দ্র (এসিসি) ও সচেতন শিক্ষার্থীবৃন্দ। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৯টায় এসিসির নেতা-কর্মী ও শিক্ষার্থীরা র্যালি আকারে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করেন। এরপর তারা রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুদুকছড়ির মাউরুম কলজ এবং নান্যাচর উপজেলার ঘিলাছড়ি বাজার, রামহরি পাড়া, ছোট মহাপূরম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দোকান ও জনসমাগম স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। তারা মাথায় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ লেখা মুকুট পরে কর্মসূচি বাস্তবায়ন করেন। মাইকিং ও লিফলেট বিতরণ শেষে ঘিলাছড়িতে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন কমিটির আহবায়ক একি চাকমা। তিনি বলেন, প্রকৃতি সম্পর্কে আমাদের সকলেই সচেতন হওয়া দরকার। কারণ প্রকৃতি ধ্বংস হলে আমাদের অস্তিত্ব হুমকির মূখে পড়বে। যত্রতত্র প্লাস্টিক-পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে। আমাদের বন-প্রাণী, পাহাড়, প্রকৃতি, জীববৈচিত্র্য রক্ষার্থে আরো সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২৭
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ও সাপছড়ি ইউনিয়ন এবং নান্যাচরের ঘিলাছড়ি ইউনিয়ন এলাকায় প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করেছে অগ্রণী শিশু কিশোর কেন্দ্র (এসিসি) ও সচেতন শিক্ষার্থীবৃন্দ।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৯টায় এসিসির নেতা-কর্মী ও শিক্ষার্থীরা র্যালি আকারে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করেন। এরপর তারা রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুদুকছড়ির মাউরুম কলজ এবং নান্যাচর উপজেলার ঘিলাছড়ি বাজার, রামহরি পাড়া, ছোট মহাপূরম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দোকান ও জনসমাগম স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করেন।
এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। তারা মাথায় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ লেখা মুকুট পরে কর্মসূচি বাস্তবায়ন করেন।
মাইকিং ও লিফলেট বিতরণ শেষে ঘিলাছড়িতে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন কমিটির আহবায়ক একি চাকমা।
তিনি বলেন, প্রকৃতি সম্পর্কে আমাদের সকলেই সচেতন হওয়া দরকার। কারণ প্রকৃতি ধ্বংস হলে আমাদের অস্তিত্ব হুমকির মূখে পড়বে। যত্রতত্র প্লাস্টিক-পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে। আমাদের বন-প্রাণী, পাহাড়, প্রকৃতি, জীববৈচিত্র্য রক্ষার্থে আরো সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।