ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্যাচরে তিন ভাইয়ের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ

অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

৬০

রাঙামাটির নান্যচর উপজেলায় বড়িঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাঙামুড়া গ্রামে সেনাবাহিনীর একটি দল তিন ভাইয়ের বাড়িতে ব্যাপক তল্লাশি ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বেলা ২টার সময় এ তল্লাশির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- মৃত শান্তি কুমার চাকমার তিন ছেলে জীবন চাকমা(৪২), জুনেন চাকমা(৩৭) ও সোহাগ বসু চাকমা(৩৬)। তারা সবাই ভাঙামুড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টার সময় বুড়িঘাট সাব-জোন থেকে ২৫-৩০ জনের একদল সেনা সদস্য গর্জনতলী গ্রাম সংলগ্ন কাপ্তাই হ্রদের মাঝখানে হুল্লে বিল নামক একটি স্থানে তাঁবু খাটিয়ে অবস্থান নেয়। পরে সেনারা সেখান থেকে বেলা ২টার সময় ইঞ্জিনচালিত নৌকাযোগে ভাঙামুড়া গ্রামে গিয়ে প্রথমে উক্ত তিন ভাইয়ের বাড়ি ঘেরাও করে। এরপর সেনারা বাড়িতে ঢুকে ব্যাপক তল্লাশি চালায় ও জিনিসপত্র তছনছ করে দেয়।

তল্লাশিকালে সেনারা কথিত ‘সন্ত্রাসী’ খোঁজ করে জিজ্ঞাসাবাদের নামে পরিবারের লোকজনকে হয়রানি করে বলে অভিযোগ উঠেছে।

কিন্তু ব্যাপক তল্লাশির পরও তাদের বাড়িতে অবৈধ কোনো কিছু না পেয়ে সেনারা তাদের ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করে সেখান থেকে চলে যায় বলে ভুক্তভোগী ও গ্রামবাসীরা জানিয়েছেন।

সেনাবাহিনীর এ ধরনের হয়রানিমূলক তল্লাশির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা বিনা কারণে সাধারণ জনগণকে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।