খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সদর ৬ নম্বর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে বিল পাড়া এলাকায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতির খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে শিশক ক্যাম্প থেকে প্রায় ২০–২৫ জন সেনাসদস্য বিল পাড়া এলাকায় গিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন।
এদিকে আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশক ক্যাম্প থেকে আরও দুটি গাড়িতে করে সেনাসদস্য ওই এলাকায় আসছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাসদস্যরা বিদ্যালয়ে রয়েচে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সেনাবাহিনীর অবস্থানের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


