রাজশাহীতে আদিবাসী অধিকার, শিক্ষা ও ভূমি সুরক্ষার দাবিতে আলোচনা সভা
রাজশাহীতে আদিবাসী অধিকার, শিক্ষা ও ভূমি সুরক্ষার দাবিতে আলোচনা সভা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, শিক্ষা, ভূমি সমস্যা সমাধান ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহী শহরের এস ফুড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুলফাও’-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. আব্দুল মমিন। সভায় বক্তব্য দেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, পরিবর্তনের নির্বাহী পরিচালক মো. রাশেদ রিপন, সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমানসহ বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা সমতল ও বরেন্দ্র অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান নানা সংকট, অধিকারবঞ্চনা ও সামাজিক সমস্যার বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, আদিবাসীদের ভূমির মালিকানা রক্ষা, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। বক্তারা আদিবাসীদের ভূমির মালিকানা রক্ষা এবং অবৈধ দখল ও উচ্ছেদ বন্ধে কঠোর আইনগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভূমি সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত ও ন্যায়সংগত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও দাবি জানানো হয়, আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, জাতীয় স্বার্থে নেওয়া উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজসেবা দপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি সহায়তা আদিবাসীদের মধ্যে সুষমভাবে বণ্টনের দাবি জানান তাঁরা। সমাপনী বক্তব্যে সভার সভাপতি ও রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন বলেন, “আদিবাসীদের অধিকার রক্ষা ও মূলধারার উন্নয়নে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ।” তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, ভূমি, সামাজিক নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভার শেষে আদিবাসীদের ন্যায্য অধিকার আদায় এবং তাঁদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে সম্মিলিত ও জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে নেতৃবৃন্দ যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন।
১১৫
রাজশাহীতে আদিবাসী অধিকার, শিক্ষা ও ভূমি সুরক্ষার দাবিতে আলোচনা সভা
আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, শিক্ষা, ভূমি সমস্যা সমাধান ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহী শহরের এস ফুড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুলফাও’-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. আব্দুল মমিন।
সভায় বক্তব্য দেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, পরিবর্তনের নির্বাহী পরিচালক মো. রাশেদ রিপন, সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমানসহ বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমতল ও বরেন্দ্র অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান নানা সংকট, অধিকারবঞ্চনা ও সামাজিক সমস্যার বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, আদিবাসীদের ভূমির মালিকানা রক্ষা, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আদিবাসীদের ভূমির মালিকানা রক্ষা এবং অবৈধ দখল ও উচ্ছেদ বন্ধে কঠোর আইনগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভূমি সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত ও ন্যায়সংগত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও দাবি জানানো হয়, আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, জাতীয় স্বার্থে নেওয়া উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজসেবা দপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি সহায়তা আদিবাসীদের মধ্যে সুষমভাবে বণ্টনের দাবি জানান তাঁরা।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি ও রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন বলেন, “আদিবাসীদের অধিকার রক্ষা ও মূলধারার উন্নয়নে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ।”
তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, ভূমি, সামাজিক নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভার শেষে আদিবাসীদের ন্যায্য অধিকার আদায় এবং তাঁদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে সম্মিলিত ও জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে নেতৃবৃন্দ যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।