ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : শান্ত পাহান
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

১৫৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে পাঁচ বছর বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬ ) দুপুরে মর্মান্তিক এসব ঘটনা ঘটে। শিশুদের আকস্মিক মৃত্যুর ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামে তীরনই নদীর পানিতে ডুবে এহেসান ও কাউসার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর বয়সই পাঁচ বছর এবং তারা একই গ্রামের বাসিন্দা।

নিহত এহেসান জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। অপর শিশু কাউসার অটোচালক কালামের ছোট ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের কোনো একসময় খেলতে গিয়ে দুই শিশু তীরনই নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোট গ্রামে ভূল্লী নদীর পানিতে ডুবে আরও এক পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যদের অগোচরে কয়েকজন শিশুর সঙ্গে ভূল্লী নদীর নতুন সেতুর পাশে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায় সে। আশপাশে তাৎক্ষণিকভাবে কেউ উপস্থিত না থাকায় শিশুটি পানিতে ডুবে যায়।

পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর শিশুটিকে নদী থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই দিনে পৃথক দুই এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহত শিশুদের বাড়ির পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।