ইউপিডিএফ-কে জড়িয়ে মিথ্যা, বানোয়াট সংবাদের নিন্দা ও প্রতিবাদ
গতকাল (৬ সেপ্টেম্বর ২০২৬) ‘চ্যানেল সিএইচটি’ নামের অখ্যাত একটি নিউজ পোর্টালে “মাটিরাঙ্গা রিসাং ঝর্ণা এলাকায় ইউপিডিএফ (প্রসীত) এর দুই দফা ফাঁকা গুলি: আতঙ্কে পাহাড়ি জনপদ” শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি চ্যানেল সিএইচটির উক্ত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের অংশ হিসাবে এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃতঅর্থে রিছাং ঝর্ণা এলাকায় এমন কোনো ঘটনাই ঘটেনি। তাই এ ধরনের কোনো ঘটনার সাথে ইউপিডিএফের জড়িত থাকার প্রশ্নই ওঠে না। বিবৃতিতে অংগ্য মারমা এ ধরনের পরিকল্পিত মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
১২৭
গতকাল (৬ সেপ্টেম্বর ২০২৬) ‘চ্যানেল সিএইচটি’ নামের অখ্যাত একটি নিউজ পোর্টালে “মাটিরাঙ্গা রিসাং ঝর্ণা এলাকায় ইউপিডিএফ (প্রসীত) এর দুই দফা ফাঁকা গুলি: আতঙ্কে পাহাড়ি জনপদ” শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি চ্যানেল সিএইচটির উক্ত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের অংশ হিসাবে এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃতঅর্থে রিছাং ঝর্ণা এলাকায় এমন কোনো ঘটনাই ঘটেনি। তাই এ ধরনের কোনো ঘটনার সাথে ইউপিডিএফের জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে অংগ্য মারমা এ ধরনের পরিকল্পিত মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।