খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী, নক্রাই ও বড়পিলাক এলাকায় ব্যাপক সেনা তৎপরতার খবর পাওয়া গেছে। এতে স্থানীয় এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে সিন্দুকছড়ি ক্যাম্প থেকে ২৫ থেকে ৩৫ জন সেনাসদস্য তিনটি দলে বিভক্ত হয়ে নাক্রাই, বড়ইতলী ও বড়পিলাক এলাকায় অবস্থান নেয়। এর মধ্যে নাক্রাই এলাকায় প্রায় ১৫ জন, বড়ইতলীতে ১০ জন এবং বড়পিলাক এলাকায় ১০ জন সেনাসদস্য অবস্থান করে বলে স্থানীয়রা জানান। তাদের সঙ্গে ৩ থেকে ৫ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে সেনাবাহিনীর পোশাক এবং মুখে গামছা বাঁধা অবস্থায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে কয়েকজন সেনাসদস্যকে জঙ্গল থেকে বের হয়ে আসতে দেখেন এলাকাবাসী। এছাড়া নাক্রাই এলাকার একটি দোকানে প্রায় ১৫ জন, বড়ইতলী এলাকার একটি দোকানে প্রায় ১০ জন এবং বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রায় ১০ জন সেনাসদস্য অবস্থান করার কথা জানান স্থানীয়রা। ঠ্যাঙাড়েদের সাথে নিয়ে সেনাবাহিনীর এমন তৎপরতার কারণে এলাকাবাসী আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
২০৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী, নক্রাই ও বড়পিলাক এলাকায় ব্যাপক সেনা তৎপরতার খবর পাওয়া গেছে। এতে স্থানীয় এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে সিন্দুকছড়ি ক্যাম্প থেকে ২৫ থেকে ৩৫ জন সেনাসদস্য তিনটি দলে বিভক্ত হয়ে নাক্রাই, বড়ইতলী ও বড়পিলাক এলাকায় অবস্থান নেয়।
এর মধ্যে নাক্রাই এলাকায় প্রায় ১৫ জন, বড়ইতলীতে ১০ জন এবং বড়পিলাক এলাকায় ১০ জন সেনাসদস্য অবস্থান করে বলে স্থানীয়রা জানান।
তাদের সঙ্গে ৩ থেকে ৫ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে সেনাবাহিনীর পোশাক এবং মুখে গামছা বাঁধা অবস্থায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে কয়েকজন সেনাসদস্যকে জঙ্গল থেকে বের হয়ে আসতে দেখেন এলাকাবাসী।
এছাড়া নাক্রাই এলাকার একটি দোকানে প্রায় ১৫ জন, বড়ইতলী এলাকার একটি দোকানে প্রায় ১০ জন এবং বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রায় ১০ জন সেনাসদস্য অবস্থান করার কথা জানান স্থানীয়রা।
ঠ্যাঙাড়েদের সাথে নিয়ে সেনাবাহিনীর এমন তৎপরতার কারণে এলাকাবাসী আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।