ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপছড়ির নাড়াইছড়ি জেএসএসের সশস্ত্র দলের অবস্থান; গণরোষের ভয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পলায়ন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

১৫১

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় জেএসএসের একটি সশস্ত্র দল অবস্থান নেওয়ার পর সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদ স্থানে গমন করেছে।

একাধিক স্থানীয় সূত্রের দাবি, গতকাল মঙ্গলবার জেএসএসের সন্তু লারমা-সমর্থিত একটি সশস্ত্র দল সেনাবাহিনীর সহযোগিতায় দিনভর নাড়াইছড়ি এলাকায় অবস্থান করে। পরে মধ্যরাতে তারা বোধিপুরের একটি আমবাগানে গিয়ে অবস্থান নেয় বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী:

আজ বুধবার ভোর:দলটি বোধিপুরের আমবাগান থেকে আবারও নাড়াইছড়ি এলাকায় ফিরে যায়।

খাবার গ্রহণ ও স্থান ত্যাগ: সেখানে স্থানীয় এক মেম্বারের বাড়িতে খাবার খাওয়ার পর তারা পুনরায় সেনাবাহিনীর সহযোগিতায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে ডেপ্পোছড়ি হয়ে আমছড়ির দিকে চলে যায়।

স্থানীয় সূত্রগুলো আরও দাবি করেছে, সশস্ত্র দলটি নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত তাদের চলাচলের সহায়তায় সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন বিদ্যালয়ে অবস্থান নেয়। পরবর্তীতে সশস্ত্র দলের সদস্যরা নিরাপদ স্থানে পৌঁছালে সেনাবাহিনী সদস্যরাও নিজ নিজ ক্যাম্পে ফিরে যান।

এদিকে, এ ধরনের সশস্ত্র দলের চলাচল ও বিভিন্ন এলাকায় অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।