ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে সেটেলারদের বিরুদ্ধে পাহাড়ি বৃদ্ধের জমি বেদখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

২৯

রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের ভাইবোনছড়া গ্রামে সেটেলারদের বিরুদ্ধে এক পাহাড়ি বৃদ্ধের ভোগদখলীয় জমি জোরপূর্বক বেদখলের খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাইবোনছড়া গ্রামের বাসিন্দা মৃত যোগেন্দ্র চাকমার ছেলে রঞ্জন্যা চাকমা (৭০) দীর্ঘদিন ধরে তাঁর উক্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে আনোয়ার টিলার বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সাত্তার (৫৫) এবং মো. জয়নাল (৬০) দলবল নিয়ে তাঁর জমি দখলের অপচেষ্টা চালায়।

অভিযোগে প্রকাশ, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তিরাসহ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে ওই জমিতে অনধিকার প্রবেশ করে জমিটি জবরদখল করে নেয়। এ সময় ভুক্তভোগী বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জমিতে পুনরায় এলে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়।

এ ঘটনায় বর্তমানে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তাঁর বেদখল হওয়া জমি পুনরুদ্ধারে এবং জানমালের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।