ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে সন্তু সন্ত্রাসীদের গুলিতে শিশু জখম হওয়ার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

৪২

‘সেনা-সন্তু চক্রের জাতি ধ্বংসের নীলনক্সার বিরুদ্ধে গর্জে ওঠো’ এই আহ্বানে রাঙামাটির সাজেকের মাজলঙ নোয়াপাড়া এলাকায় জেএসএস সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ৩য় শ্রেণির ছাত্রী জখম হওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের মদদদাতা দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ প্রদর্শন ও কুশপুত্তলিকা দাহ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), রামগড় উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে রামগড় উপজেলার তৈচাকমা পাড়া এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

মিছিল পরবর্তী সমাবেশে পিসিপির রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক ধনমোহন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন ডিওয়াইএফের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য রিকেন চাকমা, রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নতুন কুমার ত্রিপুরা ও পিসিপির রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুরেশ ত্রিপুরা।

সমাবেশে বক্তারা মাজলং নোয়াপাড়ায় ত্রিপুরা শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, একটি শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলেও রাষ্ট্রীয় বাহিনীর কতিপয় প্রমোশনলোভী সেনা কর্মকর্তা সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের মদদ দিয়ে জনগণকে নিরাপত্তাহীনতার মধ্যে রেখেছে। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কখনো রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, কখনো তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা নানা ধরনের নিপীড়ন-হত্যার শিকার হচ্ছেন। এতে শিশু, নারী ও নিরীহ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাজলং নোয়াপাড়ায় ত্রিপুরা শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি, আহত শিশুটির যথাযথ চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্তু লারমার সন্ত্রাসীদের মদদদাতা সেনা কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান

বক্তাদের বক্তব্য শেষে সেনা-সন্তু চক্রের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছাত্র-যুবকরা নানা প্রতিবাদী শ্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।