ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির ত্রিপুরাছড়ায় সেনা অপারেশনের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

৭৬

রাঙামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়ায় ইউপিডিএফের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

অভিযানের জন্য বিপুল সংখ্যক সেনা সদস্যকে আজ (১ অক্টোবর) বিকেলে নানিয়াচর জোনের অধীন হারিক্ষ্যং ক্যাম্পে জড়ো করা হয়েছে। রাঙামাটি ব্রিগেড থেকেও একদল সেনা সদস্য সেখানে এসেছে বলে জানা গেছে। কিছুক্ষণ পর সেনারা ত্রিপুরাছড়ার দিকে রওনা দেবে বলে সূত্রটি জানিয়েছে।

অপারেশনের সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে ইউপিডিএফকে এলাকা থেকে বিতাড়িত করে সেখানে জেএসএস সন্তু গ্রুপের জন্য স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সন্তু গ্রুপের একটি দল ডানে ত্রিপুরাছড়ায় অবস্থান নেয়। সে সময় হারিক্ষ্যং ক্যাম্প কমান্ডারের সাথে তাদের গোপন মিটিং হয় বলে জানা যায়।

উক্ত মিটিঙে সন্তু গ্রুপকে ত্রিপুরাছড়ায় স্থায়ীভাবে রাখার বিষয়ে আলোচনা হতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।