ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে সমাবেশে বক্তব্য দেওয়ায় মুরুব্বীদেরকে সন্তু গ্রুপের হুমকির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

৫৯

রাঙামাটির সাজেকে সমাবেশে বক্তব্য দেওয়ার কারণে জেএসএস সন্তু গ্রুপ মুরুব্বীদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল নিরাপত্তা বাহিনী কর্তৃক অশান্তি সৃষ্টিকারী সশস্ত্র গ্রুপকে মদত ও পৃষ্ঠপোষকতা প্রদানের প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সাজেকের উজোবাজারে এক সমাবেশ আয়োজন করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।

নতুন জয় চাকমার সভাপতিত্বে ও জিকো চাকমার সঞ্চালায় সমাবেশে বক্তব্য দেন জ্যোতি লাল চাকমা, বিজয় কান্তি চাকমা, বাবুধন চাকমা ও মিলন চাকমা।

সমাবেশের ব্যানারে জেএসএস সন্তু গ্রুপের কোন নাম ছিল না। সেখানে শুধু সশস্ত্র গ্রুপ উল্লেখ ছিল। আর বক্তাদেরকেও সরাসরি জেএসএস সন্তু গ্রুপের নাম উল্লেখ করে বক্তব্য দিতে শোনা যায়নি। তারা মূলত ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের ওপর জোর দিয়ে বক্তব্য প্রদান করেছেন।

কিন্তু সমাবেশ শেষ হতে না হতেই জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার বিক্রম চাকমা ও অসিম প্রিয় চাকমা (আগে ঠ্যাঙাড়ে বাহিনীতে ছিল) সমাবেশে বক্তব্যদাকারীদেরকে একাধিকবার মোবাইলে কল করে প্রাণনাশসহ নানা হুমকি প্রদান করছেন। তারা হুমকি দিয়ে বলছেন, “তোমরা আমাদের হিট লিস্টে রয়েছো। হয় ইউপিডিএফে যোগ দাও, না হয় নিরপেক্ষ হয়ে থাকো। কোনোভাবেই ইউপিডিএফকে সমর্থন যোগাতে পারবে না। প্রয়োজনে যে কোনো মুহুর্তে ‘হত্যা’ করতেও দ্বিধা করা হবে না।”

তারা যে নাম্বার থেকে হুমকি প্রদান করেছেন সেগুলো হলো: বিক্রম চাকমার মোবাইল নাম্বার- 01576408169 ও অসিম প্রিয় চাকমার নাম্বার- 01822662389।

বিশেষ করে বাবুধন চাকমা, মিলন চাকমা, কার্বারী জ্যোতিলাল চাকমা ও বিজয় কান্তি চাকমাকে হুমকি প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায়ও বক্তাদের কাউকে কাউকে নানা হুমকি দিতে দেখা যাচ্ছে।

সন্তু গ্রুপের এমন হুমকি প্রদানের ঘটনায় এলাকার জনমনে উদ্বেগের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দিয়েছে।

এলাকার সচেতন মহল বলছেন, সভা-সমাবেশে বক্তব্য দেওয়া একটি গণতান্ত্রিক অধিকার। যে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন। কিন্তু জেএসএস সন্তু গ্রুপ হুমকি প্রদানের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করে দিতে চাচ্ছে, যাতে তাদের অপকর্মের বিরুদ্ধে মানুষ কথা বলতে না পারে। এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল। তবে এটা ঠিক যে, অতীতের মতো মানুষকে আর কণ্ঠরোধ করে রাখা সম্ভব নয়।

অন্যদিকে, বাঘাইহাট জোন এফএস মো. জসিম ও মো. আরজু এক মুরুব্বীকে মোবাইলে কল করে যেকোন সময় বঙ্গলতলী এলাকায় জেএসএসের সশস্ত্র গ্রুপ আসতে পারে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে বাঘাইহাট সেনা জোনের কায়েমী স্বার্থবাদী সেনা কর্মকর্তাদের মদদে জেএসএস সন্তু গ্রুপ সাজেকের মাচলং এলাকায় সশস্ত্র সন্ত্রাস চালাচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর তাদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে কস্মিতা ত্রিপুরা নামে ৭ বছর বয়সী এক শিশু হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সন্তু গ্রুপের সশস্ত্র দলকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।