ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পিসিপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অনলাইন আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
মে ১৯, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

১০০

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২০ মে ২০২৬ বুধবার সন্ধ্যা ৭টায় এক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

“পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হোন” শীর্ষক এ আলোচনা সভায় পিসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
অনলাইন আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করবেন পিসিপি’র সাধারণ সম্পাদক সোহেল চাকমা।

ছবি সংগৃহীত

সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিসিপি’র সাবেক সভাপতি ও ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মার্মা, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক দিলীপ রায়, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা।

পিসিপি কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, “সরকারপন্থীদের খপ্পর থেকে পিসিপি’র হৃত গৌরব পুনঃপ্রতিষ্ঠা” এবং পূর্ণস্বায়ত্তশাসনের দাবিকে সামনে রেখে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে সকলকে পিসিপি’র ফেসবুক পেইজে চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।