ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবসে কাউখালিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পথসভা

স্টাফ রিপোর্টার
জুন ৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

৩৫

আসুন, আমাদের গ্রহকে ধ্বংসের হাত থেকে  রক্ষা করি” শ্লোগানে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উপলক্ষে প্লাস্টিক-পলিথিন বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক পথসভা করেছে ‘পরিবেশ রক্ষার্থে কাউখালীর সচেতন ছাত্র যুব সমাজ।’

আজ শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ৯টায় ঘাগড়া ইউনিয়নের তালুকদার পাড়া দোকান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পথসভা শুরু করে ডেবাছড়ি দোকানে গিয়ে শেষ হয়।

এতে বিভিন্ন গ্রাম থেকে শতাধিক ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা দোকান, বাড়ির আশেপাশে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক-পলিথিন বর্জ্য কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন।

পথসভায় সচেতনামূলক বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী রিপা চাকমা ও যুব প্রতিনিধি সোহেল চাকমা।

বক্তব্যে তারা বলেন, সুস্থ ও সুন্দরভাবে  বেঁচে থাকার জন্য আমাদের চার পাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খু্বই জরুরি। পরিবেশকে ঠিক রাখার জন্য আমাদের যেমন সচেতন থাকতে হবে তেমনি অন্যকেও সচেতন করতে হবে।

আমাদের চারপাশের পরিবেশকে ঠিক রাখার জন্য ফসলি জমিতে পরিবেশের জন্য ক্ষতিকর অনুমোদনহীন কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার কমিয়ে আনতে হবে। পরিবেশ ক্ষতিকারক বিদেশী প্রজাতির গাছ রোপন করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্লাস্টিক-পলিথিন ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে পুড়িয়ে ফেলা এবং দোকান, বাড়ির চার পাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা দরকার।

বক্তারা পরিবেশ রক্ষার জন্য নিজে সচেতন হওয়া ও অন্যকে এ বিষয়ে সচেতন করার জন্য আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।