ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা: কুদুকছড়ি-ঘিলাছড়িতে পোস্টারিং

স্টাফ রিপোর্টার
জুন ৫, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

৩৪

‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ও নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক হাতে রেখা পোস্টারিং করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ১০টায় ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ এই পোস্টারিং করে।

এ সময় তারা রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি বাজার, হাফ বাজার, আবাসিক, ধর্মঘর, মৌনতলা, খামারপাড়া এবং নান্যাচরের ঘিলাছডি ইউনিয়নের ঘিলাছড়ি বাজার, জুরাছড়ি, ভুইয়োআদাম, পুর্বপাড়া, হাজাছড়ি ইত্যাদি এলাকায় দৃষ্টিগ্রাহ্য স্থানে জনসচেতনতামূলক পোস্টারিং করেন।

বিভিন্ন স্থান সাঁটানো পোস্টারগুলোতে “দূষণ বন্ধ করুন, পরিবেশ বাঁচান, পৃথিবীতে বাসযোগ্য করুন; নিজের ভবিষ্যত নিরাপদ রাখতে বন, প্রকৃতি ও পশু-পাখি রক্ষা করুন; প্লাস্টিকের শপিং ব্যাগ যত্রতত্র ফেলবেন না; ভ্রমণের নামে পরিবেশ দূষণ মানি না; পার্বত্য চট্টগ্রামকে পর্যটন জোন বানানো মানি না; পাহাড় দেখার উছিলায় পরিবেশ ধ্বংস মানি না” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।