সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ
ডেস্ক রিপোর্ট
/ ৪০
Time View
Update :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
Share
সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ
শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদে এবং সন্তু গ্রপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসী। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে সাজেকের উজোবাজারে তারা এ সমাবেশ করেন । এ সময় তারা “সাজেকবাসীর ৫ দফা মেনে নাও; সন্তু গ্রুপের সশস্ত্র দলকে সরিয়ে নাও; হয়রানিমূলক মিথ্যা মামলা তুলে নাও; অবিলম্বে সেনা সন্ত্রাস বন্ধ কর; সাজেকবাসীর ওপর হামলা কেন, সরকারের জবাব চাই; সন্তু সন্ত্রাস, সেনা সন্ত্রাস বন্ধ কর; সন্তু গ্রুপের সন্ত্রাসীদের মদতদান বন্ধ কর” ইত্যাদি দাবি ও শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন । উল্লেখ্য, সাজেকে উদ্ভুত পরিস্থিতি নিরসনে আজ আন্দোলনকারীদের সাথে রাঙামাটি ও খাগড়াছড়ির দু’জন এমপি ও দুই জেলার জেলা প্রশাসকের সমন্বয়ে সরকারের একটি প্রতিনিধি দল বৈঠক করছেন। এই বৈঠকের প্রাক্কালে এলাকার জনগণ উক্ত প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরেছেন।
৮৯
শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদে এবং সন্তু গ্রপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসী।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে সাজেকের উজোবাজারে তারা এ সমাবেশ করেন ।
এ সময় তারা “সাজেকবাসীর ৫ দফা মেনে নাও; সন্তু গ্রুপের সশস্ত্র দলকে সরিয়ে নাও; হয়রানিমূলক মিথ্যা মামলা তুলে নাও; অবিলম্বে সেনা সন্ত্রাস বন্ধ কর; সাজেকবাসীর ওপর হামলা কেন, সরকারের জবাব চাই; সন্তু সন্ত্রাস, সেনা সন্ত্রাস বন্ধ কর; সন্তু গ্রুপের সন্ত্রাসীদের মদতদান বন্ধ কর” ইত্যাদি দাবি ও শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন ।
উল্লেখ্য, সাজেকে উদ্ভুত পরিস্থিতি নিরসনে আজ আন্দোলনকারীদের সাথে রাঙামাটি ও খাগড়াছড়ির দু’জন এমপি ও দুই জেলার জেলা প্রশাসকের সমন্বয়ে সরকারের একটি প্রতিনিধি দল বৈঠক করছেন। এই বৈঠকের প্রাক্কালে এলাকার জনগণ উক্ত প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরেছেন।