সাজেকের উজোবাজারে এক নারীর ওপর সেনাবাহিনীর অমানুষিক নির্যাতন
ডেস্ক রিপোর্ট
/ ৩৫৪
Time View
Update :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Share
সাজেকের উজোবাজারে এক নারীর ওপর সেনাবাহিনীর অমানুষিক নির্যাতন
রাঙামাটির সাজেকের উজোবাজারে এক নারীর ওপর সেনাবাহিনীর সদস্যরা অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকাল ৫টার সময় এ অমানবিক ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার নারীর নাম সমাপ্তি চাকমা (৩০), স্বামী: চিবাবু চাকমা, গ্রা: উলুছড়া, সাজেক, রাঙামাটি। জানা যায়, ভুক্তভোগী সমাপ্তি চাকমা তার বড় ভাইয়ের স্ত্রী অসুস্থতার কারণে দেখভাল করার জন্য খাগড়াছড়িতে যান। আজ বিকাল ৫টার সময় তিনি খাগড়াছড়ি থেকে বাড়ি ফিরছিলেন। তিনি উজোবাজারে পৌঁছলে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা তাকে গাড়ি থেকে নামিতে অমানুষিকভাবে নির্যাতন করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। উল্লেখ্য, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে অবরোধ পালনকালে আজ সকাল ১১টার সময় সেনাবাহিনী অবরোধকারী জনতার ওপর হামলা, বেপরোয়া লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ৪০ জনের অধিক নারী-পুরুষ আহত হন। এ ঘটনার জের ধরে সেনারা সমাপ্তি চাকমাকে নির্যাতন করেছে বলে স্থানীয়রা ধারণা করছে
৩৭৬
রাঙামাটির সাজেকের উজোবাজারে এক নারীর ওপর সেনাবাহিনীর সদস্যরা অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকাল ৫টার সময় এ অমানবিক ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী সমাপ্তি চাকমা তার বড় ভাইয়ের স্ত্রী অসুস্থতার কারণে দেখভাল করার জন্য খাগড়াছড়িতে যান। আজ বিকাল ৫টার সময় তিনি খাগড়াছড়ি থেকে বাড়ি ফিরছিলেন। তিনি উজোবাজারে পৌঁছলে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা তাকে গাড়ি থেকে নামিতে অমানুষিকভাবে নির্যাতন করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে অবরোধ পালনকালে আজ সকাল ১১টার সময় সেনাবাহিনী অবরোধকারী জনতার ওপর হামলা, বেপরোয়া লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ৪০ জনের অধিক নারী-পুরুষ আহত হন। এ ঘটনার জের ধরে সেনারা সমাপ্তি চাকমাকে নির্যাতন করেছে বলে স্থানীয়রা ধারণা করছে