সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল
ডেস্ক রিপোর্ট
/ ৪৬
Time View
Update :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
Share
সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল
সাজেকবাসীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও তাদের ন্যায্য দাবির সমর্থনে মশাল মিছিল করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বাঘাইছড়ির বঙ্গলতলিতে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এ সময় তারা “উজোবাজারে হামলা কেন, তারেক সরকার জবাব দে, জেএসএস সন্ত্রাসীদের মদত দান চলবে না, বোনের উপর হামলা কেন, তারেক সরকার জবাব দে, যে বাহিনী হামলা করে সে বাহিনী মানি না, সেনাবাহিনীর সন্ত্রাস চলবে না চলবে না, আমার দোকান ভাঙলো কেন প্রশাসনের জবাব চাই, শিক্ষা প্রতিষ্ঠানে গুলি বর্ষণ মানি না মানবো না” ইত্যাদি শ্লোগান দেয়। মিছিলের পর সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য দেন যুব প্রতিনিধি ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা ও সমাজ সেবক লক্ষী চাকমা। তারা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় জড়িতদের শাস্তি প্রদানের দাবি জানান। তারা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী বলে থাকে তাদের কাজ হলো সন্ত্রাস দমন করা। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে লাঠিপেটা করে আহত করছে। এটা আমরা কোন দেশে বাস করছি?” দুই বক্তা অবিলম্বে সাজেকবাসীর ন্যায্য ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া তারা আন্দোলন থেকে সরে না যাওয়ার জন্য সাজেকবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা একা নন, আমারা আপনাদের সাথে আছি, পুরো পার্বত্য চট্টগ্রামের জনগণ আপনাদের সাথে আছে। বিশ্বের সকল বিবেকবান মানুষ ও মানবাধিকার সংগঠন আপনাদের সাথে আছে।”
৬২
সাজেকবাসীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও তাদের ন্যায্য দাবির সমর্থনে মশাল মিছিল করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বাঘাইছড়ির বঙ্গলতলিতে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এ সময় তারা “উজোবাজারে হামলা কেন, তারেক সরকার জবাব দে, জেএসএস সন্ত্রাসীদের মদত দান চলবে না, বোনের উপর হামলা কেন, তারেক সরকার জবাব দে, যে বাহিনী হামলা করে সে বাহিনী মানি না, সেনাবাহিনীর সন্ত্রাস চলবে না চলবে না, আমার দোকান ভাঙলো কেন প্রশাসনের জবাব চাই, শিক্ষা প্রতিষ্ঠানে গুলি বর্ষণ মানি না মানবো না” ইত্যাদি শ্লোগান দেয়।
মিছিলের পর সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য দেন যুব প্রতিনিধি ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা ও সমাজ সেবক লক্ষী চাকমা।
তারা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় জড়িতদের শাস্তি প্রদানের দাবি জানান।
তারা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী বলে থাকে তাদের কাজ হলো সন্ত্রাস দমন করা। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে লাঠিপেটা করে আহত করছে। এটা আমরা কোন দেশে বাস করছি?”
দুই বক্তা অবিলম্বে সাজেকবাসীর ন্যায্য ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া তারা আন্দোলন থেকে সরে না যাওয়ার জন্য সাজেকবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা একা নন, আমারা আপনাদের সাথে আছি, পুরো পার্বত্য চট্টগ্রামের জনগণ আপনাদের সাথে আছে। বিশ্বের সকল বিবেকবান মানুষ ও মানবাধিকার সংগঠন আপনাদের সাথে আছে।”