• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাজেকে জেএসএস সন্তু গ্রুপের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও তিন গ্রামবাসীকে মারধরের অভিযোগ সাজেকে আজকে অবরোধ শিথিল, সেখানে আরো যা যা ঘটছে পার্বত্য চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি পিসিপি’র ডিওয়াইএফের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন, ১৫ সদস্যের নতুন কমিটি গঠন মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে

এতদিন কোথায় ছিলেন সাবেক স্পিকার, যা জানা গেল

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

৩৩২

‎এতদিন কোথায় ছিলেন সাবেক স্পিকার, যা জানা গেল
‎
‎জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
‎
‎আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
‎
‎২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। ওইদিন ছাত্র-জনতার আন্দোলনের সময় তাকে জাতীয় সংসদ ভবনের একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নেওয়ার গুঞ্জন ছড়ায়। পরে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়।
‎
‎এরপর দীর্ঘ সময় ধরে তিনি কোথায় অবস্থান করছিলেন তা নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন- এ নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার ধানমন্ডির নিজ বাসা থেকেই তাকে আটক করা হয়েছে।
‎
‎এদিকে, তার বিরুদ্ধে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাও রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামিদের একজন করা হয়েছে।
‎
‎মামলার এজাহারে বলা হয়, আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের সময় এলোপাতাড়ি গুলিতে মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, আসামিদের প্রভাবে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন করা হয়।
‎
‎মামলাটিতে আরও কয়েকজন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd