ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গুইমারায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
জুন ৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

৫৮

বন-জঙ্গল ধ্বংস নয়, আসুন প্রাকৃতিক বনাঞ্চল, প্রকৃতি ও পরিবেশ করি” শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুইমারায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন ২০২৬) ‘পরিবেশ রক্ষার্থে সচেতন গুইমারা এলাকাবাসী’-এর ব্যানারে আযোজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকা জনসাধারণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা ও সদস্য সুইচিং মারমা।

গুইমারার হাজাছড়া মুখ থেকে পিলাক খালের পাড় পর্যন্ত প্রায় ২০০টি গর্জন গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকার কার্বারি।

এলাকাবাসী এই বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেছেন, বন-জঙ্গল উজাড় হওয়ার কারণে পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতি বছর শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়। তাই বন ও বনের গাছ-পালা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।