ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় সেনা-বিজিবি ও সশস্ত্র সংগঠনের বৈঠকের অভিযোগ, কাতাল মুনি পাড়ায় বাঙ্কার ঘিরে আতঙ্ক

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

১৩৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনী পাড়া বিজিবি জোনে সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে জেএসএস (সন্তু) এবং ‘মুখোশ বাহিনী’র প্রতিনিধিদের বৈঠক হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

একই সময়ে পানছড়ির কাতাল মুনি পাড়ায় জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সদস্যদের অবস্থান, বাঙ্কার খনন এবং গ্রামবাসীদের হয়রানির খবর জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে যামিনী পাড়া বিজিবি জোনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি জেএসএস (সন্তু) এবং ‘মুখোশ বাহিনী’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা যায়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বৈঠক শেষে ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্প থেকে একটি টহল দল কাতাল মুনি পাড়া এলাকায় প্রবেশের চেষ্টা করে বলে স্থানীয়দের দাবি। সেখানে অবস্থানরত জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সদস্যরা বিজিবি সদস্যদের প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে। পরে বিজিবি সদস্যরা স্থানীয় একটি দোকানে বসে চা পান করেন বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে পানছড়ি উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাতাল মুনি পাড়ায় গত ২০ সেপ্টেম্বর থেকে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সদস্যদের অবস্থানের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেখানে বেশ কয়েকটি বাঙ্কার খুঁড়ে অবস্থান নেওয়া হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, সশস্ত্র দলটি তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। পাশাপাশি ছাগল, শুকর ও মুরগিসহ গবাদিপশু নিয়ে যাওয়া এবং পাহাড়ের নিচ থেকে পানি বহনে বাধ্য করার অভিযোগও করেছেন তারা। পানি আনতে দেরি হলে বা ব্যর্থ হলে শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

স্থানীয় সূত্রগুলো ওই এলাকায় অবস্থানরত সশস্ত্র দলের নেতৃত্বে বাচ্চু চাকমা ওরফে আদিত্য, সঞ্জীবন চাকমা ওরফে পিকলু এবং জয়দেব চাকমা ওরফে জয়—এই তিনজনের নাম উল্লেখ করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।