ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় এক কার্বারির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

১১৩

মাটিরাঙ্গায় এক কার্বারির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাপমারা এলাকায় নতুন পাড়া গ্রামের কার্বারি তক্র কুমার ত্রিপুরা (৬০), পিতা—মৃত আমেন্তর ত্রিপুরার বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে মাটিরাঙ্গা ব্যাঙমারা সেনা ক্যাম্প থেকে ২৫–৩০ জনের একদল সেনা সদস্য তক্র কুমার ত্রিপুরার বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।

‎তল্লাশিকালে সেনা সদস্যরা তক্র কুমার ত্রিপুরা ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে “ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে, কোথায় খানা খায়, তাদেরকে খানা দেওয়া হয় কি না”—এমন বিভিন্ন প্রশ্ন করে বলে অভিযোগ উঠেছে।

‎প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকেল সাড়ে ৫টার দিকে সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায়। যাওয়ার আগে তারা ‘আবার আসবে’ বলে তক্র কুমার ত্রিপুরা ও তার পরিবারকে হুমকি দেয় বলে স্থানীয়রা জানান।

‎একজন গ্রাম কার্বারির বাড়িতে সেনা তল্লাশির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।