ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সদর ঘোড়া মার্কার লিফলেট বিতরণ ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

১০৫

খাগড়াছড়ি সদর ঘোড়া মার্কার লিফলেট বিতরণ ও গণসংযোগ

খাগড়াছড়ি পৌরসভার বলপিয়ে আদাম জিরো মাইল, মালছড়া ও গঞ্জপাড়া এলাকায় ঘোড়া মার্কার প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার পক্ষে ছাত্র-জনতার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে ঘোড়া মার্কার প্রার্থীকে বিজয়ী করা জরুরি। সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ম জ্যোতি চাকমার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ঘোড়া মার্কার পক্ষে সমর্থন ও গণসংযোগ কর্মসূচি আরও জোরদার হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।