ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীছড়িতে ঘোড়া মার্কার প্রচারণায় গণসমাগম, ধর্মজ্যোতি চাকমার পক্ষে জোড়ালো সমর্থন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

১০২

লক্ষীছড়িতে ঘোড়া মার্কার প্রচারণায় গণসমাগম, ধর্মজ্যোতি চাকমার পক্ষে জোড়ালো সমর্থন

০৩ জানুয়ারি ২০২৬ইং লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি হুদুকছড়ি বড়পাড়ায় ঘোড়া মার্কার নির্বাচনী প্রচারণায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রচারণাকালে উপস্থিত জনতা হাতে ঘোড়া মার্কার লিফলেট উঁচিয়ে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার পক্ষে জোড়ালো সমর্থন জানান। বক্তারা বলেন, পাহাড়ের শান্তি, উন্নয়ন ও ঐক্যে পরিবর্তনের স্বার্থে তারা ঘোড়া মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা আরও জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কাকে বিজয়ী করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন। লক্ষীছড়িসহ আশপাশের এলাকায় ঘোড়া মার্কার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা নির্বাচনের মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।