ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গা ওয়াচু এলাকায় ধর্মজ্যোতি চাকমার পক্ষে জোড়ালো সমর্থন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

১০৪

মাটিরাঙ্গা ওয়াচু এলাকায় ধর্মজ্যোতি চাকমার পক্ষে জোড়ালো সমর্থন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ওয়াসু এলাকায় স্বতন্ত্র প্রার্থী বাবু ধর্মজ্যোতি চাকমার পক্ষে জনসমর্থন আরও দৃশ্যমান হয়ে উঠছে। বুধবার ওয়াসু এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয় তরুণ সমাজ, ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘোড়া মার্কার সমর্থনে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রচারণাকালে অংশগ্রহণকারীরা “তারণ্যের জয়, ঐক্যের মধ্য দিয়ে” স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। হাতে হাতে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং পথসভায় বক্তারা বলেন,ঐক্য শান্তি, উন্নয়ন ও ন্যায়ের গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠায় ধর্মজ্যোতি চাকমাই জনগণের প্রত্যাশার প্রতীক।

ধর্মজ্যোতি চাকমার প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। তার সততা, জনসম্পৃক্ততা কারণেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘোড়া মার্কার পাশে দাঁড়াচ্ছে।

এদিকে প্রচারণায় অংশ নেওয়া তরুণদের কণ্ঠে শোনা যায়, “ঘোড়া তার নিজের গতিতে ছুটে যাচ্ছে”—যা ইঙ্গিত দিচ্ছে, জনসমর্থনের শক্তিতেই এগিয়ে চলেছে এই প্রতীক। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।