আলীকদমে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ম্রো পরিবার নিঃস্ব খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন, জরুরি সহায়তার আবেদন বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ম্রো পরিবারের ঘরবাড়ি ও যাবতীয় সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেনদন পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর, আসবাবপত্র, জুমচাষের সারা বছরের উৎপাদিত ফসলসহ জীবনের শেষ সম্বলটুকুও আগুনে পুড়ে যায়। এতে পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। বর্তমানে তারা মাথা গোঁজার মতো কোনো আশ্রয় না পেয়ে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— সামপ্রাও ম্রো পরিবার (১৮ জন), কাল ম্রো পরিবার (৭ জন), মেনক্রাত ম্রো পরিবার (৪ জন) ও মেনরিং ম্রো পরিবার (৬ জন)। এদের মধ্যে রয়েছে নারী, বৃদ্ধ ও ছোট ছোট শিশুও। স্থানীয়রা জানান, শীতের এই সময়ে খাবার, কাপড় ও চিকিৎসার অভাবে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। অনেক শিশু অনাহারে রয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা না পাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি শান্ত ম্রো বলেন, “আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে। মানবিক সহায়তা না পেলে তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে। এদিকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মানবিক হৃদয়ের মানুষদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। খাদ্য সামগ্রী, কাপড়চোপড়, আর্থিক সহায়তা, শিশুদের ওষুধ, চিকিৎসা সহায়তা ও ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র জরুরি ভিত্তিতে প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মানবিক সহায়তা পাঠাতে ইচ্ছুকরা বিকাশ বা নগদের মাধ্যমে সহযোগিতা পাঠাতে পারেন। যোগাযোগ: 01882-046185 (শান্ত ম্রো), 01700-543308 (মাংয়া ম্রো)। প্রয়োজনে যোগাযোগ করা যাবে 01648-263327 নম্বরে। স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
১৪৪
আলীকদমে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ম্রো পরিবার নিঃস্ব
খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন, জরুরি সহায়তার আবেদন
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ম্রো পরিবারের ঘরবাড়ি ও যাবতীয় সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেনদন পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর, আসবাবপত্র, জুমচাষের সারা বছরের উৎপাদিত ফসলসহ জীবনের শেষ সম্বলটুকুও আগুনে পুড়ে যায়। এতে পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। বর্তমানে তারা মাথা গোঁজার মতো কোনো আশ্রয় না পেয়ে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—
সামপ্রাও ম্রো পরিবার (১৮ জন),
কাল ম্রো পরিবার (৭ জন),
মেনক্রাত ম্রো পরিবার (৪ জন)
ও মেনরিং ম্রো পরিবার (৬ জন)।
এদের মধ্যে রয়েছে নারী, বৃদ্ধ ও ছোট ছোট শিশুও।
স্থানীয়রা জানান, শীতের এই সময়ে খাবার, কাপড় ও চিকিৎসার অভাবে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। অনেক শিশু অনাহারে রয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা না পাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি শান্ত ম্রো বলেন,
“আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে। মানবিক সহায়তা না পেলে তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে।
এদিকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মানবিক হৃদয়ের মানুষদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। খাদ্য সামগ্রী, কাপড়চোপড়, আর্থিক সহায়তা, শিশুদের ওষুধ, চিকিৎসা সহায়তা ও ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র জরুরি ভিত্তিতে প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মানবিক সহায়তা পাঠাতে ইচ্ছুকরা বিকাশ বা নগদের মাধ্যমে সহযোগিতা পাঠাতে পারেন।
যোগাযোগ: 01882-046185 (শান্ত ম্রো), 01700-543308 (মাংয়া ম্রো)।
প্রয়োজনে যোগাযোগ করা যাবে 01648-263327 নম্বরে।
স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।