ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাজেকের কংলাকে জেএসএস’র সশস্ত্র দলের অবস্থান, ধানের শীষে ভোট দিতে জনগণকে হুমকির অভিযোগ!

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

১১৪

সাজেকের কংলাকে জেএসএস’র সশস্ত্র দলের অবস্থান, ধানের শীষে ভোট দিতে জনগণকে হুমকির অভিযোগ

‎রাঙামাটির সাজেক ইউনিয়নের কংলাক হাইস্কুল পাড়ায় জেএসএস (সন্তু)-এর একটি সশস্ত্র দল অবস্থান নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানকে ভোট দিতে জনগণকে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার সময় সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল সাজেক ইউনিয়নের কংলাক হাইস্কুল পাড়ায় এসে অবস্থান নিয়েছে।

‎নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের এক যুবক বলেন, সন্তু গ্রুপের লোকজন বেশ কিছুদিন ধরে আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিতে গ্রামের মুরুব্বীদেরকে ডেকে পাঠিয়ে ও ফোনে জানিয়ে দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে সশস্ত্র অবস্থায় এসে দীপেন দেওয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগণকে হুমকি ও চাপ প্রয়োগ করছে।

‎তিনি আরো বলেন, আমাদের ভোটকেন্দ্র হলো কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কংলাক হাউস্কুল পাড়ায় সন্তু গ্রুপের সশস্ত্র অবস্থানের খবর পেয়ে এলাকার সাধারণ জনগণ আতঙ্কের মধ্যে রয়েছেন।

‎স্থানীয় এলাকাবাসী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারে সেজন্য অবিলম্বে সন্তু গ্রুপের সশস্ত্র দলটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।