ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভাষা দিবস উপলক্ষে কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে পিসিপির প্রচারপত্র বিলি

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

১৯৪

মাতৃভাষা দিবস উপলক্ষে কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে পিসিপির প্রচারপত্র বিলি

মহান “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কেন্দ্রীয় কমিটির কর্তৃক প্রকাশিত প্রচারপত্র বিলি করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কাউখালী উপজেলা শাখা।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) কাউখালী উপজেলাধীন তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়, হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়, ডাবুয়া বৃক্ষ ভানু উচ্চ বিদ্যালয়, শীল ছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও কাউখালি সদরস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এই প্রচারপত্র বিতরণ করা হয়।

প্রচারপত্র বিলি সময় পিসিপির নেতা-কর্মীরা মাতৃভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরেন এবং নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার্থে সোচ্চার হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।