ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ত্রিপুরা ভারত-বাংলাদেশ সীমান্তে BSF এর অভিযানে পিসিজেএসএস (সন্তু) সশস্ত্র সদস্য Walkie-talkie সহ গ্রেপ্তার, ত্রিপুরা গন্ডাছড়া রইস্যাবাড়ি থানায় হস্তান্তর

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

১১৬

ত্রিপুরা ভারত-বাংলাদেশ সীমান্তে BSF এর অভিযানে পিসিজেএসএস (সন্তু) সশস্ত্র সদস্য Walkie-talkie সহ গ্রেপ্তার, ত্রিপুরা গন্ডাছড়া রইস্যাবাড়ি থানায় হস্তান্তর

রইশ্যাবাড়ি প্রতিনিধিঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ত্রিপুরা রাজ্যের ভারতের সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ) ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রমের সময় পিসিজেএসএস (সন্তু) –এর এক সশস্ত্র সদস্যকে আটক করেছে বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম অ্যাপোলো চাকমা। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুদুকছড়া সীমানা পাড়া এলাকার বাসিন্দা বিজয় চাকমার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ২ নম্বর গেট অমৃত পাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরে তাকে ত্রিপুরার রইশ্যাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গরু চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় ত্রিপুরার গন্ডাছড়া, তৈ চাকমা, রইস্যাবাড়ি এলাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, পিসিজেএসএস (সন্তু)–এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি নিয়ে তারা শঙ্কিত। কিছু বাসিন্দা অভিযোগ করেন, সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকায় কয়েকজন ব্যক্তি এলাকায় বাসা ভাড়া পেতে সমস্যার মুখে পড়ছেন।

অন্যদিকে, পিসিজেএসএস সন্তু সশস্ত্র সদস্য সমাজ প্রিয় চাকমা ও দুর্নীতির দায়ে গণতান্ত্রিক থেকে পালিয়ে যাওয়া সাবেক সভাপতি শ্যামল কান্তি তরু –এর আরও কয়েকজন নেতাকর্মী পানছড়ি লোগাং মাচ্ছ্যাছড়া শান্তি রঞ্জন পাড়ায় বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সীমান্তবর্তী এলাকায় জেএসএস সন্তু সশস্ত্র বাহিনীর সীমান্তে সশস্ত্র মহড়া এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নজরদারি( Surveillance) জোরদার করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।