ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

মাটিরাঙ্গায় বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়

স্টাফ রিপোর্টার
জুন ২১, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

১৩৯

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যৌথখামার এলাকায় গতকাল রাতে এক বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে ইউপিডিএফকে জড়িয়ে ‘সাউথইস্ট এশিয়া জার্নাল’সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয় এবং এ ধরনের কোন ঘটনার সাথে ইউপিডিএফের ন্যূনতম সংশ্লিষ্টা নেই বলে জানিয়েছেন সংগঠনটির খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা।

আজ রবিবার (২১ জুন ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অংগ্য মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কোন ঘটনা ঘটলে সঠিক তদন্ত ছাড়াই ইউপিডিএফকে জড়ানো একটি রেওয়াজে পরিণত হয়েছে। ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এ ধরনের ঘৃণ্য অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি মাটিরাঙ্গায় গুলির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ইউপিডিএফের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার না করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।