দীঘিনালায় সেনাবাহিনী বালু মহাল পরিচালনা করছে কি-না জনমনে প্রশ্ন
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী বালু মহাল পরিচালনা করছে কি-না তা নিয়ে স্থানীয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি বৌদ্ধ ধর্মীয় কুটির নির্মাণের জন্য স্থানীয় এলাকাবাসী মাইনী নদী থেকে কিছু বালু তুলছিলেন। এ খবর পেয়ে আজ রবিবার (২১ জুন ২০২৬) দুপুর ১:৩০টার দিকে সেনাবাহিনীর বাবুছড়া সাব-জোন থেকে ক্যাপ্টেন আজমির-এর নেতৃত্বে ১০-১২ জনের একদল সেনা সদস্য সেখানে যায় এবং তারা বালু তুলতে বাধা প্রদান করে। এরপর চলে যাওয়ার সময় সেনারা একটি ফোন নাম্বার (01866-566088) দিয়ে বলে যায় যে, ‘বিহারের কাজে বালুর প্রয়োজন হলে বিহারাধ্যক্ষ বা কমিটির পক্ষ থেকে সেনা ক্যাম্পে গিয়ে অনুমোদন নিয়ে আসতে হবে। অন্যথায় বালু তোলার কাজ করা যাবে না।” সেনাবাহিনীর এমন বাধাদানে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, সেনাবাহিনী কী তাহলে মাইনী নদীর বালু মহাল পরিচালনা করছে? না হলে তারা কেন বাধা দেবে?
৭৭
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী বালু মহাল পরিচালনা করছে কি-না তা নিয়ে স্থানীয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি বৌদ্ধ ধর্মীয় কুটির নির্মাণের জন্য স্থানীয় এলাকাবাসী মাইনী নদী থেকে কিছু বালু তুলছিলেন।
এ খবর পেয়ে আজ রবিবার (২১ জুন ২০২৬) দুপুর ১:৩০টার দিকে সেনাবাহিনীর বাবুছড়া সাব-জোন থেকে ক্যাপ্টেন আজমির-এর নেতৃত্বে ১০-১২ জনের একদল সেনা সদস্য সেখানে যায় এবং তারা বালু তুলতে বাধা প্রদান করে।
এরপর চলে যাওয়ার সময় সেনারা একটি ফোন নাম্বার (01866-566088) দিয়ে বলে যায় যে, ‘বিহারের কাজে বালুর প্রয়োজন হলে বিহারাধ্যক্ষ বা কমিটির পক্ষ থেকে সেনা ক্যাম্পে গিয়ে অনুমোদন নিয়ে আসতে হবে। অন্যথায় বালু তোলার কাজ করা যাবে না।”
সেনাবাহিনীর এমন বাধাদানে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, সেনাবাহিনী কী তাহলে মাইনী নদীর বালু মহাল পরিচালনা করছে? না হলে তারা কেন বাধা দেবে?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।