খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি ও তৎপরতায় এলাকার জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৩১ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার সময় পানছড়ি সাবজোন থেকে পর পর ১২টি গাড়িযোগে বিপুল সংখ্যক সেনা সদস্য ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় গিয়ে স্থানীয় মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। পরে ৪টি গাড়িতে করে কিছু সেনাসদস্য ক্যাম্পে ফিরে গেলেও অন্যরা পায়ে হেঁটে প্রফুল্ল পাড়ার দিকে চলে গিয়ে জঙ্গলে অবস্থান নিয়েছে। আজ (১ আগস্ট) সকালে ড্রোন উড়িয়ে ঐ এলাকায় নজরদারি চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে, গতকাল বেলা ২টার সময় দীঘিনালার দিক থেকে আরো ৩০-৩৫ সেনা সদস্য পায়ে হেঁটে এসে ২নং চেঙ্গী ইউনিয়নের বাত্তে পাড়া এলাকায় প্রবেশ করে অবস্থান নেয়। তাদের সাথে মিলিত হতে আজ (১ আগস্ট) ভোর সাড়ে ৩টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪০-৪৫ জন সেনা সদস্য নিচের পুজগাঙ ত্রিপুরা বিল এলাকায় আসে এবং সেখানে গাড়ি থামিয়ে পায়ে হেঁটে তাপিদা পাড়া ও রাজকুমার পাড়া হয়ে বাত্তে পাড়ায় যায়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আরো ৪টি গাড়িযোগে একদল সেনা সদস্য তারাবন এলাকায় প্রবেশ করেছে। সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকার জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেখানে আরো দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি পেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
৬২
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি ও তৎপরতায় এলাকার জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৩১ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার সময় পানছড়ি সাবজোন থেকে পর পর ১২টি গাড়িযোগে বিপুল সংখ্যক সেনা সদস্য ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় গিয়ে স্থানীয় মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। পরে ৪টি গাড়িতে করে কিছু সেনাসদস্য ক্যাম্পে ফিরে গেলেও অন্যরা পায়ে হেঁটে প্রফুল্ল পাড়ার দিকে চলে গিয়ে জঙ্গলে অবস্থান নিয়েছে। আজ (১ আগস্ট) সকালে ড্রোন উড়িয়ে ঐ এলাকায় নজরদারি চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপরদিকে, গতকাল বেলা ২টার সময় দীঘিনালার দিক থেকে আরো ৩০-৩৫ সেনা সদস্য পায়ে হেঁটে এসে ২নং চেঙ্গী ইউনিয়নের বাত্তে পাড়া এলাকায় প্রবেশ করে অবস্থান নেয়। তাদের সাথে মিলিত হতে আজ (১ আগস্ট) ভোর সাড়ে ৩টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪০-৪৫ জন সেনা সদস্য নিচের পুজগাঙ ত্রিপুরা বিল এলাকায় আসে এবং সেখানে গাড়ি থামিয়ে পায়ে হেঁটে তাপিদা পাড়া ও রাজকুমার পাড়া হয়ে বাত্তে পাড়ায় যায়।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আরো ৪টি গাড়িযোগে একদল সেনা সদস্য তারাবন এলাকায় প্রবেশ করেছে।
সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকার জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেখানে আরো দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি পেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।