লক্ষীছড়িতে ইউপিডিএফের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানে কাঠ-বাঁশ দিয়ে সেতু নির্মাণ
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়নের অন্তর্গত হলুদিয়া পাড়া হতে রক্তছড়ি এলাকায় যাওয়ার রাস্তায় যে কালভার্টটি ছিল সম্প্রতি বন্যার কারণে তা ধসে যায়। এতে শিক্ষার্থীসহ জনগণের চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয়। জনগণের এই অসুবিধার দিক বিবেচনা করে ইউপিডিএফের স্থানীয় ইউনিট সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) স্থানীয় জনগণের সহযোগিতায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের নেতৃবৃন্দ সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি সেতু নির্মাণ করে দেন। সেতুুটি নির্মাণের ফলে জনগণের চলাচলের অসুবিধা দূর হয়। স্থানীয় বাসিন্দারা ইউপিডিএফের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সরকারিভাবে নতুন করে আরেকটি কালভার্ট নির্মাণ করতে হলে অনেক দেরী হতো। এতে শিক্ষার্থী ও এলাকার জনগণ চলাচলে অনেক ভোগান্তিতে পড়তেন। এই সেতুটি নির্মাণের ফলে জনগণ এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। ইউপিডিএফের স্থানীয় ইউনিটের নেতৃবৃন্দ বলেন, পার্টি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
১৪৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়নের অন্তর্গত হলুদিয়া পাড়া হতে রক্তছড়ি এলাকায় যাওয়ার রাস্তায় যে কালভার্টটি ছিল সম্প্রতি বন্যার কারণে তা ধসে যায়। এতে শিক্ষার্থীসহ জনগণের চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয়।
জনগণের এই অসুবিধার দিক বিবেচনা করে ইউপিডিএফের স্থানীয় ইউনিট সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) স্থানীয় জনগণের সহযোগিতায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের নেতৃবৃন্দ সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি সেতু নির্মাণ করে দেন। সেতুুটি নির্মাণের ফলে জনগণের চলাচলের অসুবিধা দূর হয়।
স্থানীয় বাসিন্দারা ইউপিডিএফের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সরকারিভাবে নতুন করে আরেকটি কালভার্ট নির্মাণ করতে হলে অনেক দেরী হতো। এতে শিক্ষার্থী ও এলাকার জনগণ চলাচলে অনেক ভোগান্তিতে পড়তেন। এই সেতুটি নির্মাণের ফলে জনগণ এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।
ইউপিডিএফের স্থানীয় ইউনিটের নেতৃবৃন্দ বলেন, পার্টি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।