ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ খিলুঅং মারমাকে পাওয়া গেছে

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

৪০০

নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার এবং বিভিন্নভাবে খোঁজাখুঁজিতে সবার আন্তরিক সহযোগিতায় অবশেষে খিলুঅং মারমাকে খুঁজে পাওয়া গেছে।

জানা গেছে, খিলুঅং মারমা নিখোঁজ হওয়ার পর তার পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি ও স্থানীয়রা তাকে খুঁজে পেতে সহযোগিতা করেন। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়।

খিলুঅং মারমাকে ফিরে পাওয়ায় তার পরিবার ও আত্মীয়-স্বজন স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে নিখোঁজের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ব্যাপকভাবে প্রচার করা এবং বিভিন্নভাবে খোঁজাখুঁজিতে সহযোগিতা করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং খিলুঅং মারমাকে খুঁজে পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তারা চিরকৃতজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।