ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে দুই যুবককে অপহরণ করেছে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

৬০৯

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দুই যুবককে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) এ অপহরণ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অপহৃত দুই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর থেকে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা তারাবন, জগপাড়া এলাকায় প্রবেশ করে সেখানে সশস্ত্র তান্ডব চালাচ্ছে। গতকাল (শনিবার) সন্ত্রাসীরা উক্ত দুই যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থান নিয়ে গেছে। তাদেরকে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে গত ২ সেপ্টেম্বর তারা পঙ্কজয় চাকমা (সুভাগ্য) নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে।

উল্লেখ্য, সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে পানছড়িতে অবস্থান করে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম সংঘটিত করে যাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীর একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে বলে অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।