ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে জেএসএস সশস্ত্র গ্রুপের সাথে সেনাবাহিনীর গোপন বৈঠকের খবর, জনমনে নানা প্রশ্ন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

১১৪

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জগপাড়া এলাকায় জেএসএস(সন্তু)-এর সশস্ত্র গ্রুপের সাথে সেনাবাহিনীর গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকাল আনুমানিক ৪টার সময় পানছড়ি সাবজোন থেকে প্রথমে ৩টি গাড়িতে করে ৩৫-৪০ জন সেনাসদস্য তারাবন এলাকায় প্রবেশ করে তারাবন সরকারি প্রাথমিক স্কুলে অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টার সময় আরো ৩টি গাড়িযোগে ৩৫-৪০ জনের সেনাসদস্য একই এলাকায় প্রবেশ করে সমিতি আমবাগান ও রাজকুমার পাড়া পুরানো ক্যাম্পের টিলায় গিয়ে অবস্থান করে।

অপরদিকে, জেএসএসের সশস্ত্র সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে জগপাড়াসহ তারাবন এলাকার পেত্তো পাড়া ও সমিতি আম বাগানের কাছাকাছি স্থানে অবস্থান করে রয়েছে। তাদের অবস্থান জানান দেওয়ার জন্য গতকাল দিবাগত রাত ১টার সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার সময় সেনাবাহিনীর একটি দল জগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যদের সাথে গোপন বৈঠক করেছে। তবে বৈঠকে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।

সেনাবাহিনী ও জেএসএস সশস্ত্র গ্রুপের গোপন বৈঠক ও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের কারণে এলাকার জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে করুণামোহন পাড়া এলাকায় সেনাবাহিনী ও জেএসএস সশস্ত্র গ্রুপের সদস্যরা একেবারেই কাছাকাছি স্থানে অবস্থান করছে বলে জানা গেছে।

অপরদিকে, রাজকুমার পাড়া পুরানো ক্যম্পের টিলায় অবস্থান করা সেনা সদস্যরা কথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে বাত্তে পাড়া হয়ে যুবনাশ্ব পাড়ার দিকে যাওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা। যদিও জেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীদের সাথে তারা গোপন বৈঠক করছে এবং তাদেরকে দেখেও না দেখার ভাণ করছে।

এলাকাবাসীর আশঙ্কা সেনাবাহিনী ও জেএসএসের সশস্ত্র গ্রুপ মিলে এলাকায় আবারো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার জন্য তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।