ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গুইমারা চৌধুরী পাড়ায় সেনাবাহিনীর অবস্থান, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্ট
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

১২৯

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সেনাবাহিনীর অবস্থানের খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে নাইক্যাপাড়া ক্যাম্প থেকে ২০–২৫ জন সেনাসদস্য ক্যাম্রপাড়া এলাকায় অবস্থান নেন। পরে তারা সেখান থেকে তৈমাতাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে রাতযাপন করেন।

আজ বৃহস্পতিবার সকালে সেনাসদস্যরা চৌধুরী পাড়ায় অবস্থান নেন বলে স্থানীয়রা জানান। তাদের অবস্থানের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাসদস্যরা চৌধুরী পাড়ার একটি বৌদ্ধ বাড়ির পাশে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।