রামগড়ের হাচুক পাড়া এলাকায় বিজিবির ঘনঘন টহলে স্থানীয়দের নানা আশঙ্কা
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়া এলাকায় প্রায় সময় বিজিবি সদস্যদের টহল ও নানা জিজ্ঞাসাবাদের কারণে পাড়াবাসীরা মধ্যে নানা আশঙ্কার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরেও বিজিবির একটি দল সেখানে টহল অভিযান চালায়। দুপুর ১টা ৩০মিনিটের দিকে আসা ১৫ সদস্যের বিজিবি দলটির সাথে কয়েকজন সেটলার বাঙালিও ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা যায়, উক্ত বিজিবি সদস্যরা তৈচালা বিজিবি ক্যাম্প থেকে গাড়িযোগে সোনাই আগা পাড়া পর্যন্ত আসেন। পরে সেখান থেকে হাচুক পাড়ায় প্রবেশ করে আশে-পাশের এলাকায় টহল দেয়।পরে বিকাল সাড়ে ৪টার সময় তারা সেখান থেকে চলে যায়। এর আগে গত আগস্ট মাস জুড়ে হাচুক পাড়াসহ আশে-পাশের এলাকায় বিজিবি ও সেনাবাহিনী টহল ও তৎপরতা চালিয়েছিল। এমনিতে ওই এলাকায় পাহাড়িদের জায়গা-জমি বেদখল করতে সেটলার বাঙালিরা নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। প্রতিনিয়ত বিজিবি ও সেনাবাহিনীর টহল তৎপরতাও সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন। ফলে তারা এ নিয়ে সবসময় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
৭৭
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়া এলাকায় প্রায় সময় বিজিবি সদস্যদের টহল ও নানা জিজ্ঞাসাবাদের কারণে পাড়াবাসীরা মধ্যে নানা আশঙ্কার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরেও বিজিবির একটি দল সেখানে টহল অভিযান চালায়। দুপুর ১টা ৩০মিনিটের দিকে আসা ১৫ সদস্যের বিজিবি দলটির সাথে কয়েকজন সেটলার বাঙালিও ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, উক্ত বিজিবি সদস্যরা তৈচালা বিজিবি ক্যাম্প থেকে গাড়িযোগে সোনাই আগা পাড়া পর্যন্ত আসেন। পরে সেখান থেকে হাচুক পাড়ায় প্রবেশ করে আশে-পাশের এলাকায় টহল দেয়।পরে বিকাল সাড়ে ৪টার সময় তারা সেখান থেকে চলে যায়।
এর আগে গত আগস্ট মাস জুড়ে হাচুক পাড়াসহ আশে-পাশের এলাকায় বিজিবি ও সেনাবাহিনী টহল ও তৎপরতা চালিয়েছিল।
এমনিতে ওই এলাকায় পাহাড়িদের জায়গা-জমি বেদখল করতে সেটলার বাঙালিরা নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। প্রতিনিয়ত বিজিবি ও সেনাবাহিনীর টহল তৎপরতাও সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন। ফলে তারা এ নিয়ে সবসময় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।