ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির মানিকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

১৬৯

খাগড়াছড়ির মানিকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ১৭ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার  (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় সংগঠনটির মানিকছড়ি উপজেলা শাখার ৭ম কাউন্সিল আয়োজনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

উজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে ব্যানার শ্লোগান ও আহ্বান ছিল- “পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ সেনা শাসন তুলে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, বাস্তুভিটা তথা জাতীয় অস্তিত্ব রক্ষার্থে যুবসামজ এক হোন, লড়াইয়ে যোগ দিন।”

উক্যসিং মারমার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য দেন, ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের সংগঠক নিশান মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য সুইচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক অংহ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রিকেন চাকমা।

অধিবেশন শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, গণতান্ত্রিক যুব ফোরাম যুব সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। যুব সমাজকে সুসংগঠিত করাই এই সংগঠনের লক্ষ্য। তাই আজকে কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটিকে মানিকছড়ি উপজেলা যুব ফোরামের কার্যক্রম জোরদার করতে হবে। পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিপীড়নমূলক পরিস্থতিতে যুব সমাজকে সচেতন ও সংগঠিত করতে হবে।

তারা বলেন, যুব শক্তিই হচ্ছে দুনিয়ার সবচেয়ে প্রতিবাদী শক্তি। বিশ্বের প্রত্যেকে বিপ্লবী সংগ্রামে যুবসমাজের অগ্রণী ভূমিকা রয়েছে। পার্বত্য চট্টগ্রামের যুবসমাজকেও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখতে হবে। যুব ফোরামের পতাকাতলে যুব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের জনগণকে অধিকার দেওয়ার পরিবর্তে নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, নারীর ওপর সহিংসতা জারি রেখেছে। সাম্প্রতিক সময়ে সেনা অভিযানের নামে ধরপাকড়, নিপীড়ন, রাত-বিরাতে ঘরবাড়িতে তল্লাশি, লুটপাট চালানো হচ্ছে। ফলে সাধারণ পাহাড়িরা নিজ বাড়িতেও নিরাপদে থাকতে পারছে না।

মাদকের বিষয় তুলে ধরে বক্তারা যুবসমাজের উদ্দেশ্যে বলেন, যুব সমাজ আজ মদ, জুয়ায় আসক্ত হয়ে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে যুবসমাজকে আন্দোলন বিমুখ করার ষড়যন্ত্র করছে। তাই থেকে যুবসমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। 

বক্তারা শাসকগোষ্ঠির অব্যাহত দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজের প্রতি আহ্বান জানান।

পরে পুরোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সকলের সম্মতিক্রমে উক্যসিং মারমাকে সভাপতি, আলোপন চাকমাকে সাধারণ সম্পাদক ও পাইশেচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য রিকেন চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।