ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ, জনগণের প্রতিরোধে মুক্তি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

৬০

খাগড়াছড়ির মানিকছড়ি বাজার থেকে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে দুর্বৃত্তরা অংক্যজাই মারমা নামে এক ব্যক্তিকে অপহরণ করে। পরে এলাকার জনগণের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী অংক্যজাই মারমার বাড়ি মানিকছড়ির দাজ্যাপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত নিসাই মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মানিকছড়ি বাজারে সাপ্তাহিক হাটবার হওয়ায় অংক্যজাই মারমা সওদা করতে বাজারে গেলে একদল ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত তাকে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে এলাকার জনগণের প্রতিরোধের মুখে ঠ্যাঙাড়েরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

কী কারণে ঠ্যাঙাড়েরা তাকে অপহরণ করেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মানিকছড়ি, লক্ষীছড়িসহ বিভিন্ন স্থানে ঠ্যাঙাড়ে দুর্বৃত্তদের তৎপরতা বৃদ্ধির খবর পাওয়া যাাচ্ছে। তারা সেনাবাহিনীর সাথে অপারেশনে গিয়ে জনগণকে হয়রানি করছে- এমন অভিযোগও উঠছে। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নতুন করে ঠ্যাঙাড়েদের মাঠে নামিয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।